যা সংগ্রহ করি
যোগাযোগের তথ্য, যাত্রীর নাম, জন্মতারিখ, আন্তর্জাতিক যাত্রায় পাসপোর্টের তথ্য, এবং বুকিং ও পেমেন্টের অবস্থা। কার্ডের তথ্য SSLCommerz সামলায়, আমরা কখনো সংরক্ষণ করি না।
যেভাবে ব্যবহার করি
এয়ারলাইন ও হোটেলে বুকিং করা ও পরিচালনা, কনফার্মেশন পাঠানো, সহায়তা দেওয়া এবং আইনি বাধ্যবাধকতা পূরণে। আমরা আপনার তথ্য বিক্রি করি না।
তথ্য ভাগাভাগি
শুধু আপনার বুকিংয়ের জন্য প্রয়োজনীয় এয়ারলাইন, হোটেল ও পেমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে, এবং আইন অনুযায়ী কর্তৃপক্ষের সঙ্গে যাত্রীর তথ্য ভাগ করা হয়।
কুকি
সাইট চালাতে যতটুকু দরকার, শুধু সেই কুকিগুলোই ব্যবহার করি: সাইন ইন রাখা, আপনার ভাষা, থিম ও কার্ট মনে রাখা, আর যে ট্রাভেল এজেন্ট আপনাকে পাঠিয়েছেন তাঁকে কৃতিত্ব দেওয়া। কোনো বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকি নেই।
আপনার পছন্দ
আপনি প্রোফাইল দেখতে ও হালনাগাদ করতে, সংরক্ষিত যাত্রী মুছতে এবং সাপোর্টে যোগাযোগ করে অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ করতে পারেন।